রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩১ আগস্ট ২০২৬

সারাদেশ

বাগেরহাটে ১৩ রোগীকে চিকিৎসা সহায়তা, ১৮ প্রতিষ্ঠানে অনুদান

নিজস্ব প্রতিবেদক · বাগেরহাট · ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ সকাল

বাগেরহাটে ১৩ রোগীকে চিকিৎসা সহায়তা, ১৮ প্রতিষ্ঠানে অনুদান
ছবি: সুন্দরবন২৪

বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়েছে জেলা পরিষদ। রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে সহায়তার চেক হস্তান্তর করা হয়।

চেক বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

জেলা পরিষদ সূত্র জানিয়েছে, এদিন ১৩ জন অস্বচ্ছল রোগীর চিকিৎসার জন্য মোট ১৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়। এর পাশাপাশি ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ৩৪ লাখ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু ও সহ-সভাপতি এসএম রাজ। সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরাও অনুষ্ঠানে ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, জনকল্যাণে নানা কার্যক্রম চালানো হচ্ছে। অসহায় মানুষ ও অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় জেলা পরিষদ সহযোগিতা করছে। অর্থের অভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না তাঁদের পাশে দাঁড়ানো হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণেও সহায়তা দেওয়া হচ্ছে।

মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

সূত্র: সুন্দরবন২৪ — https://www.sundarban24.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80/

বিষয়:: বাগেরহাট · জেলা পরিষদ · অনুদান

https://news.rayenda.com/bn/countrywide/gss8c4

আগের